দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী

“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০

দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ

হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০

নামাজ বেহেস্তের চাবি

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।

কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Showing posts with label আ্ল্লাহ স্বরন. Show all posts
Showing posts with label আ্ল্লাহ স্বরন. Show all posts

Saturday, June 4, 2016

আল্লাহর জিকির : শান্তির একমাত্র পথ

আল্লাহর জিকির : শান্তির একমাত্র পথ

মহান আল্লাহপাক পবিত্র কোরআনে ইরশাদ করেন - ‘তোমরা আমাকেই স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব’ (সূরা বাকারা : আয়াত ১৫২) দুনিয়া আখেরাতে শান্তি মুক্তির একমাত্র উপায় হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করে মহান আল্লাহর জিকির করার নির্দেশ দিয়ে আল্লাহপাক ইরশাদ করেন - ‘হে ঈমানদানগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ করবে এবং সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করবে’ (সূরা আহযাব : আয়াত ৪১-৪২) মানবাত্মার শান্তির একমাত্র পাথেয় হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর জিকিরের ফজিলত গুরুত্ব সম্পর্কে অগণিত হাদীস রয়েছে  জিকির সম্পর্কেএ আর ও জানি এই লিঙ্ক থেকে ।  এ সম্পর্কে নি¤œ কয়েক খানা হাদীস উপস্থাপন করা হলো :

() হযরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদীসে রাসূল (সা.) ইরশাদ করেন -  আল্লাহপাক বলেছেন, আমি আমার বান্দার কাছেই থাকি যখন সে আমার জিকির করে এবং আমার জিকিরের জন্য তার ওষ্ঠ নড়ে (বুখারী)