দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী

“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০

দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ

হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০

নামাজ বেহেস্তের চাবি

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।

কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Showing posts with label রোজা . রমযান মাসের ফজিলত সম্পর্কে রোজা এবং রমযান মাসের ফজিলত. Show all posts
Showing posts with label রোজা . রমযান মাসের ফজিলত সম্পর্কে রোজা এবং রমযান মাসের ফজিলত. Show all posts

Saturday, May 27, 2017

রোজা এবং রমযান মাসের ফজিলত সম্পর্কে

রোজা এবং রমযান মাসের ফজিলত  সম্পর্কে  

রোজা ইসলামের মূল ভিত্তি। ইসলাম নামক একটি ঘরের মৌলিক খুঁটি।পাঁচ স্তম্ভের একটি, যার আবেদন উপেক্ষা করে কোনো মানুষ পূর্ণাঙ্গ মোমিন হতে পারে না।

  রোজাকে অস্বীকার করে মুসলমানের সুভাষিত প্রজ্বলিত খাতায় নাম থাকতে পারে না। মানবতার নবী রোজাকে ঘোষণা করেছেন ইসলামের পাঁচ স্তম্ভের একটি বলে। হাদিসে ঘোষিত হয়েছে, ‘ইসলামের স্তম্ভ পাঁচটিÑ . আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল, কথার সাক্ষ্য প্রদান করা। . সালাত কায়েম করা। . জাকাত আদায় করা। . হজ সম্পাদন করা। . রমজানে সিয়ামব্রত পালন করা।’ (বোখারি : )