রোজার বিকল্প ফিদিয়া
রমজান মাসে সক্ষম মুমিন নারী-পুরুষের রোজা পালন করা ফরজ ইবাদত। মহান প্রভুর ঘোষণা, ‘হে মুমিনগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতিও; যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো।’ (আল–কোরআন, সুরা-২ বাকারা, আয়াত: ১৮৩)। কিন্তু যারা রোজা পালনে সক্ষম নয়, তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। 










