কুরআন কেন বুঝে পড়া উচিত
মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদতের জন্য। এ মর্মে আল্লাহ বলেছেন, ‘আমি জিন ও মানবজাতিকে আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’ (সূরা জারিয়াত : ৫৬)। ইবাদতের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর একাš— সান্নিধ্য লাভে ধন্য হতে পারে। প্রতিটি নেককাজেই রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিদানপ্রাপ্তির নিশ্চয়তা। নেক ইবাদতের প্রতিদান প্রসঙ্গে মহানবী সা: বলেন, মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা যেকোনো নেক আমলই করবে, আমার কাছে তার ১০ গুণ সাওয়াব প্রস্তুত আছে।’ (হাদিসে কুদসি)।











