দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী

“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০

দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ

হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০

নামাজ বেহেস্তের চাবি

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।

কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Showing posts with label মুসলিম. Show all posts
Showing posts with label মুসলিম. Show all posts

Thursday, November 19, 2015

মুসলিম যুবককে জড়িয়ে ধরে কাঁদলেন প্যারিসের শত পথচারী

মুসলিম যুবককে জড়িয়ে ধরে কাঁদলেন প্যারিসের শত পথচারী

   
ইনকিলাব ডেস্ক : প্যারিসের সন্ত্রাসী হামলায় শতাধিক মানুষ নিহতের ঘটনাটি ইউরোপজুড়ে নিরীহ মুসলমানদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। লাখো মুসলিম অভিবাসী, শরণার্থীর জীবন এখন নানাভাবে হুমকির মুখে। কতজনের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পথে। বহু ক্ষেত্রে অমুসলিম বন্ধু-সহকর্মীদের মাঝে মুসলিমদের নিয়ে হঠাৎ করে বেড়ে গেছে সন্দেহ-অভিশ্বাস। রাস্তায় হেঁটে যাওয়ার সময় পুরুষ-মহিলাদেরকে মুসলিম পোশাকের কারণে শুনতে হচ্ছে টিপ্পনী। বহু জায়গায় হামলা-হয়রানির শিকার হচ্ছেন সম্পূর্ণ নির্দোষ মুসলমানরা। ফ্রান্সের অবস্থা তো আরো ভয়াবহ।

গত শুক্রবারের পর একাধিক মসজিদে হামলা করেছে উগ্রপন্থীরা। প্রকাশ্যে মুসলিমবিদ্বেষী কথাবার্তা-আচরণ বেড়ে গেছে। উগ্রগোষ্ঠীগুলো প্রচার করছে, সব মুসলিমই সন্ত্রাসী।সব মিলিয়ে প্রতিবেশীদের মাঝে দুর্বিষহ এক জীবন যেন শুরু হল ইউরোপের মুসলমানদের। তবে সব অমুসলিমই যে পুরো মুসলিম জাতিকে সন্ত্রাসী মনে করেন না গত মঙ্গলবার তারই প্রমাণ দিলেন প্যারিসবাসী।

Monday, October 5, 2015

দুনিয়ার জীবন আমলের - আর -আখেরাতের জীবন ফল ভোগের

দুনিয়ার জীবন আমলের - আখেরাতের জীবন ফল ভোগের


পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেছেন, যে বিষয়ে তোমাদের জানা নেই, সে বিষয়ে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও জন্য যে, তোমাদের দুনিয়ার জীবন হলো আমলের জীবন আর আখেরাতের জীবন হলো আমলের ফল উপভোগ করার জীবন তাই যাতে আখেরাতে তোমাদের লাভের জীবন হয়, মুক্তি নাজাতের ব্যবস্থা হয়, সে জন্য দুনিয়াতে তোমাদের সে বিষয়ে জ্ঞান লাভ করা প্রয়োজন কেননা যে জিনিসটা লাভের, সেটা জ্ঞানের মাধ্যমে সঠিকভাবে জেনে সে অনুযায়ী আমল করলে তবেই লাভ অর্জিত হয় দুনিয়া তো অস্থায়ী, এখানে আমরা সবকিছু দেখতে পারি,
বুঝতে পারি, বিবেচনা করতে পারি এখানেই যখন উল্টা-পাল্টা কিছু করলে লাভের পরিবর্তে ক্ষতি হয়ে যায়, আখেরাতের বিষয়গুলো তো আমাদের চোখের সামনে নেই, বরং আখেরাতের পুরো জীবনটাই আমাদের দৃষ্টিসীমার বাইরে, বিবেচনা এবং অভিজ্ঞতার বাইরে, সে ক্ষেত্রে তো আরও অধিক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আর ভুল হয়ে গেলে বিরাট ক্ষতি হয়ে যাবে আখেরাতে তাই বলা হচ্ছে -  'যদি তোমরা না জান, তাহলে জ্ঞানীগণকে জিজ্ঞেস কর'
দীনী মাসআলা-মাসায়েলের ব্যাপারে যদি তোমাদের জানা না থাকে, তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও তাহলে জানাও হবে এবং আমল সহি-শুদ্ধ হবে আর সহি-শুদ্ধ অল্প আমল অশুদ্ধ অধিক আমল অপেক্ষা উত্তম
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেছেন : 'আর তুমি উপদেশ দাও, উপদেশ মুমিনদের উপকারে আসে' যারা জানে তারা মাসআলা বয়ান করবে আলোচনা-পর্যালোচনা করবে এতে দুটি লাভ হবে এক নম্বর হলো এই যে, অনেকের মাসআলা জানা থাকে, কিন্তু সেটা কাজে পরিণত করার প্রতি আগ্রহ থাকে না কারণ, মাসআলা জানা থাকলেও সেটার গুরুত্ব সে অনুধাবন করতে পারে না তখন বার বার আলোচনা-পর্যালোচনা করার দ্বারা সেটার গুরুত্ব সে অনুধাবন করতে সক্ষম হয়

সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন, লেখক : খতিব, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ

Thursday, April 23, 2015

এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক

এক মুসলমানের উপর অন্য মুসলমানের  হক


এক মুসলমানের উপর অন্য মুসলমানের ৬টি হক-
) সাক্ষাতে সালাম করা
) হাচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা
) দাওয়াত করলে গ্রহণ করা / ডাকলে সাড়া দেওয়া
) সব সময় তার কল্যান কামনা করা
) অসুস্থ হলে দেখতে যাওয়া/ খোজ খবর নেওয়া
) মৃত্যু হলে জানাজায় শরীক হওয়া