দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।
দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী
“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০
দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ
হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০
নামাজ বেহেস্তের চাবি
রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।
কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।
Wednesday, June 25, 2014
Thursday, June 12, 2014
“ভাগ্যের রজনী” কি বা শবে বরাতের ফযীলত ও গুরুত্ব
:-“ভাগ্যের রজনী” কি বা শবে বরাতের ফযীলত ও গুরুত্ব -:
হযরত আয়েশা (রাঃ) বলেন, “আমি এক রাতে হযরতের (সাঃ) কাছে গিয়ে দেখতে পেলাম, তিনি সেজদায় পড়ে কাঁদছেন । কিছুক্ষণ পড়ে মাথা তুলে বললেন, ও আয়েশা ! তুমি কি জান এটা কোন রাত? আমি বললাম, না ।হযরত (সাঃ) বললেন। এটা শাবানের চাঁদের ১৫ই তারিখের রাত। এই রাতে যারা যত ইবাদত করে আল্লাহর কাছে গুনাহর জন্য মাফ চাইবে , আল্লাহ তা’লা ততই মাফ করবে ।যদিও তাদের গুনাহ পাহাড় সমান হবে ।”
হাদীসে আছে রাসুলুল্লাহ(সাঃ) বলেন:- যারা এই রাতে ইবাদত বন্দেগী করিবে অর্থাৎ নফল নামাজ, পবিত্র কুরআন তেলওয়াত, যিকির-আযকার ইত্যাদি করিবে- আল্লাহ পাক নিজ রহমতে তাহাদের শরীরের জন্য জাহান্নাম হারাম করিয়া দিবেন।
হযরত আবু বকর(রাঃ) হতে বর্নিত হযরত রাসুলুল্লাহ(সাঃ) বলেছেন:- তোমরা শা‘বান মাসের ১৫ তারিখের রাতে জাগরিত থেকে এবাদতে মগ্ন হও। যেহেতু ঐ রাতটি বরকতময় ও ফযীলতর্পূন। ঐ রাতে আল্লাহ্ তা-আলা ডেকে বলেন:- “ তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব”।
অন্য এক হাদীসে বর্নিত আছে, হযরত রাসুলুল্লাহ(সাঃ) বলেছেন:- শবে বরাতের রাতে এবাদতের নিয়্যতে সন্ধ্যার পরে যে ব্যক্তি ভালভাবে গোসল করবে, তার গোসলের পানির প্রত্যেকটি ফোটার পরির্বতে ৭০০ রাক‘আত নামাযের সমান ছওয়াব লাভ হবে।
শবে বরাতের নামাযঃ-
শবে বরাতের রাতে এশার নামাযের পর থেকে সুবেহ্ সাদিক অর্থাৎ ফজর পর্যন্ত নফল নামায ও বিভিন্ন এবাদত পবিত্র কুরআন পাঠ, যিকির-আযকার, তসবিহ-তাহলীল করা যায়। এই রাতে কমপক্ষে ২ রাকাত করে ১২ রাকাত নফল নামায ও ৪ রাকাত ছালাতুত্ তাছবীহ্ নামায পড়া অতি উত্তম।
নামাযের বাংলায় নিয়ত:- “ আমি ক্বেবলামূখী হয়ে আল্লাহ্ এর উদ্দেশ্যে শবে বরাতের দু‘রাক‘আত নফল নামায আদায়ের নিয়ত করলাম- আল্লাহু আকবার”।
শবে বরাতের নামায দু‘রাকাত করে যত বেশী পড়া যায় তত বেশী ছওয়াব। নামাযের প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাছ, সূরা ক্বদর, আয়াতুল কুরছী বা সূরা তাকাছুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক ছওয়াবের কাজ।
















