দুনিয়ার সুখ সুখ না, জান্নাতের সুখই আসল সুখ

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

দুনিয়া ক্ষনস্থায়ী, নিশ্চই আমিও দুনিয়ায় ক্ষনস্থায়ী

“ তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের(কল্যাণের) জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” -সূরা আল-ইমরান, আয়াত-১১০

দুনিয়ার দুঃখ দুঃখ না, জাহান্নারের দুঃখ আসল দুঃখ

হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে এবং আমার উপর ঈমান এনেছে তার জন্য তো একবার মোবারকবাদ। আর যে আমাকে দেখে নাই তারপরেও আমার উপর ঈমান এনেছে তাকে বারবার মোবারকবাদ - মুসনাদ আহমাদঃ ৩/১০০

নামাজ বেহেস্তের চাবি

রাসুলে পাক (সা:) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কেয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নয়া হবে।

কালেমা পড়ি, ঈমান আনি, বলি আমি মুসলিম

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাঃ)-কে জিজ্ঞেস করলাম, ‘কোন কাজটি আল্লাহর নিকট সবচাইতে প্রিয়? তিনি বললেন, ‘ঠিক সময়ে নামায আদায় করা।’ তিনি (আবদুল্লাহ) পুনরায় বললেন, এরপর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? নবী (সাঃ) বললেন, ‘পিতামাতার সেবা ও আনুগত্য করা। তিনি আবারও জিজ্ঞেস করলেন, এরপর কোন কাজটি? জবাবে নবী (সাঃ) বললেন, ‘আল্লাহর পথে জিহাদ করা।

Saturday, August 8, 2015

ইসলামের সোনালী যুগের ঘটনা


ইসলামের সোনালী যুগের ঘটনা



উমর রাদিআল্লাহু তাআলা আনহুর শাসন আমল
একদিন জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল তাঁর দরবারে
উমর রাঃ তাদের কাছে জানতে চাইলেন যে, 'ব্যাপার কি, কেন তোমরা একে ভাবে টেনে এনেছ?' তারা বলল 'এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে

' উমর রাঃ বালকটিকে বললেন 'তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ ?
'
বালকটি বলল' হ্যা আমি হত্যা করেছি তবে তা ছিল দূর্ঘটনাবশত, আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুড়ে মারল,যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল . যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি,
পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় '
উমর (রাঃ) ২ভাইকে বলেলন 'তোমরা কি বালককে ক্ষমা করবে ?' তারা বলল 'না, আমরা তার মৃত্যূদন্ড চাই '
উমর রাঃ বালকটির কাছে জানতে চাইলেন 'তোমার কি কোন শেষ ইচ্ছা আছে?
'
বালকটি বলল 'আমারআব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছুসম্পদ রেখে যান ,যা আমি এক যায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই, যা আমি সেই জিনিস গুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন '
উমর রাঃ বললেন 'আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি এক জন জামিন জোগাড়
করতে পার যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে ?'বালকটি দরবারের চারদিকে তাকাল এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলনা . সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাত্দ রবারের পেছন থেকে একটি হাত উঠল . কার হাত ছিল এটি?
প্রখ্যাত সাহাবী আবু যর গিফারী (রাঃ) , তিনি বললেন 'আমি তার জামিন হব' চিন্তা করুন জামিন মানে হল, যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারী রাঃ এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং, বালকটিকে ছেড়ে দেওয়া হল এক দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসল না, তৃতীয় দিনে ২ভাই আবু যর গিফারীরাঃ এর কাছে গেল আবু যর রাঃ বললেন 'আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব' মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারী রাঃ দরবারের দিকে রওনা হলেন মদিনার লেকজন তাঁর পেছন পেছন যেতে লাগল সবাই
দেখতে চায় কি ঘটে
আবু যর রাঃ একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাত্ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসল লোকেরা সবাই অবাক হল উমর রাঃ বললেন 'হে বালকতুমি কেন ফিরে এসেছ? আমিতো তোমার পিছনে কোন লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল?'
বালকটি বলল 'আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিন কিন্তু সে তা রাখে নি তাই আমি ফিরে এসেছি'
উমর রাঃ আবু যর রাঃ কে বললেন 'হে আবু যর তুমি কেন এই বালকের জামিন হলে?
আবু যর রাঃ বললেন 'আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন, আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি।'
কথা শুনে দুই ভাই বলল 'আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি' তারপর বালকটি মুক্তি পেল
বর্তমান সমাজে কি পাওয়া যাবে মুসলিম ভ্রাতৃত্বের এই অপরূপ দৃষ্টান্ত??
যারা ইসলামকে বিভ্রান্ত করার চেষ্টা করে তারা যেন দেখে নেয় ইসলামের সৌন্দর্য !
আলহামদুলিল্লাহ। শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সবাই কে দেখানোর একটু সুযোগ করে দিবেন. (সংগৃহিত)


Tuesday, August 4, 2015

ঘুমন্ত মানুষের আত্মা প্রসঙ্গে মহানবী (সা.) যা বলেছেন

ঘুমন্ত মানুষের আত্মা প্রসঙ্গে মহানবী (সা.) 


আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে
আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয় (বায়হাকী, ইমাম বুখারী হাদীসটি তাঁর আত্-তারীখুল কাবীরগ্রন্থে বর্ণনা করেছেন)


মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা রাতযাপন করে এবং ঐ ব্যক্তি জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত দোয়া করতে থাকে, “হে আল্লাহ! তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় রাতযাপন করছে (তাবরানী বায়হাকী)  


Saturday, August 1, 2015

আল্লাহর ৯৯ গুণবাচক নাম

আল্লাহর ৯৯ গুণবাচক নাম 

আল্লাহর অন্যান্য সৃষ্টজীবের তুলনায় মানুষের জ্ঞান, বুদ্ধি, ইচ্ছা, শক্তি ও ক্ষমতা নিঃসন্দেহে প্রমাণ করে, মানুষ সব সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের ঈমানের প্রথম কথা ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মহান আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের ওপর সুদৃঢ় ও পূর্ণাঙ্গ বিশ্বাসের জন্য মহান আল্লাহর যথাযথ পরিচয় জ্ঞাত হওয়া প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত জরুরি। 




শাওয়ালের ছয় রোজা


শাওয়ালের ছয় রোজা

মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদতের জন্য। এ মর্মে আল্লাহ বলেছেন, ‘আমি জিন ও মানবজাতিকে আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’ (সূরা জারিয়াত : ৫৬)। ইবাদতের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর একাš— সান্নিধ্য লাভে ধন্য হতে পারে। প্রতিটি নেককাজেই রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিদানপ্রাপ্তির নিশ্চয়তা। নেক ইবাদতের প্রতিদান প্রসঙ্গে মহানবী সা: বলেন, মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা যেকোনো নেক আমলই করবে, আমার কাছে তার ১০ গুণ সাওয়াব প্রস্তুত আছে।’ (হাদিসে কুদসি)।

১০ গুণ সাওয়াব দেয়ার এই ওয়াদা দুনিয়ার কোনো মানুষের নয়, বরং মহান আল্লাহর পক্ষ থেকেই করা হয়েছে। আর এটিকে কোনো বিশেষ নেকির সাথেও সীমাবদ্ধ করা হয়নি; বরং বলা হয়েছে- যেকোনো ধরনের নেকি, হোক তা ফরজ কিংবা নফল, হোক একবার সুবহানাল্লাহ বলা কিংবা আলহামদুলিল্লাহ বলা; তার সাওয়াব ১০ গুণ বৃদ্ধি পাবে। মহান আল্লাহর একান্ত— ইচ্ছা তাঁর প্রত্যেক বান্দা তাঁরই ইবাদত সম্পন্ন করার মাধ্যমে ইহ ও পরকালীন জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবে। ইবাদত মূলত দুই প্রকার। ফরজ ইবাদত; যেমন- নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। নফল ইবাদত; যেমন- নফল নামাজ, কুরআন তিলাওয়াত, দান-খয়রাত, নফল রোজা রাখা ইত্যাদি।


মানবজাতি মূলত তখনই মহান আল্লাহর কাছে প্রকৃত সম্মানিত ও প্রিয় হবে, যখন তার প্রতিটি কাজ হবে একমাত্র আল্লাহরই উদ্দেশে। সুখে-দুঃখে একমাত্র তাঁরই ইবাদত করবে, তাঁকেই ভালোবাসবে। তাঁরই নৈকট্য লাভের চেষ্টায় সব সময় ব্য¯— থাকবে। ফরজ ইবাদত সম্পন্ন করার সাথে সাথে নফল ইবাদতে অধিক মনোযোগী হবে। নফল ইবাদতগুলোর মধ্যে নফল রোজা বান্দাকে অতি সহজেই মহান আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়। কারণ, রোজা এমন একটি ইবাদত, যা জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল¯^রূপ এবং এর প্রতিদান স্বয়ং আল্লাহ দিয়ে থাকেন।
মহানবী সা:-এর বাণী : মুসলমান ব্যক্তি যাতে শুধু রমজানের রোজা রেখেই থেমে না যায়, বরং অল্প কিছু রোজা রেখে পুরো বছরের রোজা রাখার মর্যাদা লাভ করতে পারে, তার এক মহা সুযোগ করে দিয়ে মহানবী সা: বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে ফরজ রোজা পালন করল, অতঃপর শাওয়াল মাসে আরো ছয় দিন রোজা পালন করল, সে যেন সারা বছর রোজা রাখল।’ (সহি মুসলিম)। অর্থাৎ কোনো ব্যক্তি যখন রমজান মাসের রোজা রেখে তার সাথে সাথে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখল, সে এই রোজার কারণে মহান আল্লাহর দরবারে পূর্ণ একটি বছর রোজা রাখার সাওয়াব পেয়ে গেল। অপর এক হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে শাওয়াল মাসে ছয় দিন রোজা রাখবে, সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য।’ (মুসনাদে আহমদ, দারেমি)।
বিশ্লেষণ : যদি কোনো ব্যক্তি রমজান মাসের ৩০টি রোজা রাখে, তাহলে তার ১০ গুণ ৩০০ হবে। আর শাওয়ালের ছয় রোজার ১০ গুণ ৬০ হবে। এমনিভাবে সব রোজার সাওয়াব মিলে ৩৬০ দিন হয়ে গেল। আর আরবি দিনপঞ্জির হিসাবে ৩৬০ দিনেই তো বছর পূর্ণ হয়।
শিক্ষা : হাদিস দু’টি থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি তা হলো- শাওয়ালের ছয়টি রোজার গুরুত্ব ও ফজিলত অবগত হওয়া গেল। ক্ষুদ্র আমল, কিন্তু অর্জন বিশাল।
বান্দার প্রতি মহান আল্লাহর সীমাহীন দয়ার বহিঃপ্রকাশ। অল্প আমলেই অধিক প্রতিদানপ্রাপ্তির নিশ্চয়তা।কল্যাণকর কাজে প্রতিযোগিতাস্বরূপ এই ছয় রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করা মুস্তাহাব, যাতে রোজাগুলো ছুটে না যায়। কোনো ব্যস্ত—তাই যেন পুণ্য আহরণের এ সুযোগ থেকে বঞ্চিত করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।
নফলগুলো ফরজের ত্রুটিগুলোর ক্ষতিপূরণ করে। অর্থাৎ জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে রোজাদার কতৃক যে ভুলত্রুটি হয়ে থাকে, নফল রোজা তা দূর করতে সহায়তা করে।
কখন এবং কিভাবে রাখব : শাওয়ালের ছয়টি রোজা রাখা যাবে মাসের শুর“, শেষ ও মাঝামাঝি- সব সময়। ধারাবাহিকভাবে বা বিরতি দিয়ে যেভাবেই করা হোক, রোজাদার অবশ্যই এর সাওয়াবের অধিকারী হবে। এ কথা স্মরণ রাখতে হবে যে, শাওয়ালের ছয় রোজার সাথে রমজানের কাজা রোজা আদায় হবে না। উভয় রোজাই আলাদা আলাদা রাখতে হবে। প্রথমে রমজানের কাজা রোজা রাখতে হবে, তারপর ছয় রোজা রাখবেন। যদি পুরো মাসই কাজা রোজায় শেষ হয়ে যায় এবং নফল রোজা রাখার সুযোগ না পাওয়া যায়, তবুও মহান আল্লাহ বান্দার মনের আকাঙ্ক্ষার কারণে তাকে ওই ছয় রোজারও সাওয়াব দেবেন বলে আমরা আশা করি। উল্লেখ্য, শাওয়ালের রোজা হচ্ছে নফল আর রমজানের রোজা হচ্ছে ফরজ। আর রমজানের কাজা রোজা আদায় করাও ফরজ।
শেষ কথা : প্রত্যেক সুস্থ ও সবল ব্যক্তির উচিত শাওয়াল মাসের ফজিলতপূর্ণ ছয়টি রোজা রেখে মহান আল্লাহর একাš— সান্নিধ্য লাভে ধন্য হওয়া এবং পূর্ণ এক বছর রোজা রাখার সমান সাওয়াব হাসিল করা। কোনো ভাই যদি তার অপর কোনো ভাইকে এই রোজা রাখতে উদ্বুদ্ধ করেন এবং সে যদি তার পরামর্শে রোজা রাখে, তবে উদ্বুদ্ধকারী রোজাদারের সমান সুযোগ পাবেন। উল্লেখ্য, কেউ নফল রোজা রেখে ভেঙে ফেললে তার কাজা আদায় করা ওয়াজিব।

কুরআন কেন বুঝে পড়া উচিত


কুরআন কেন বুঝে পড়া উচিত


মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদতের জন্য। এ মর্মে আল্লাহ বলেছেন, ‘আমি জিন ও মানবজাতিকে আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি।’ (সূরা জারিয়াত : ৫৬)। ইবাদতের মাধ্যমেই বান্দা মহান আল্লাহর একাš— সান্নিধ্য লাভে ধন্য হতে পারে। প্রতিটি নেককাজেই রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে প্রতিদানপ্রাপ্তির নিশ্চয়তা। নেক ইবাদতের প্রতিদান প্রসঙ্গে মহানবী সা: বলেন, মহান আল্লাহ বলেছেন, ‘তোমরা যেকোনো নেক আমলই করবে, আমার কাছে তার ১০ গুণ সাওয়াব প্রস্তুত আছে।’ (হাদিসে কুদসি)।